বিশেষ প্রতিনিধি, রংপুর: কুড়িগ্রামের রাজিবপুরে বাড়ির পাশে খালে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখীউরা গ্রামের দুলালমোর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- পাখীউরা গ্রামের আব্দুল আলীমের ছেলে হোসাইন (২) ও আরমান আলীর ছেলে কামরুল হাসান (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই। একই বয়সী দুই ভাই কিছুদিন ধরে একসঙ্গে হাঁটতে শিখেছিল।
দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, কেবল হাঁটতে শেখা হোসাইন ও কামরুল সোমবার বিকালে হালকা বৃষ্টির মাঝে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে ৩০-৪০ গজ দূরে খালের পানিতে তাদের ভাসতে দেখেন দাদি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments