স্টাফ রিপোর্টার: রূপনগর, শিয়ালবাড়ী মিরপুরে শাহ আলম কেমিক্যাল গোডাউন, জেএসকে নীট ফ্যাশন লিঃ ও স্মার্ট ডিজাইন এন্ড প্রিন্টিং লিঃ-এ গত ১৪ অক্টোবর, ২০২৫ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের আজীবন আয়ের সমপরিমাণ
(লস-অব আর্নিং)-এর ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান, আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা ও দায়ীদের বিচারের দাবীতে
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন (এইএডঋ), একতা
গার্মেন্টস শ্রমিক ফেডারেশনযৌথ উদ্যোগে শুক্রবার ( ১৭ অক্টোবর, ২০২৫) সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিন-এর সভাপতিত্বে ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইলিয়াস-এর পরিচালনায় বক্তব্য রাখেন মোসাঃ সুলতানা বেগম সভাপতি , জনাব কামরুল হাসান সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, জনাব মোঃ কবির হোসেন, মিসেস রুজিনা আক্তার সুমি, মিসেস আলেয়া বেগম, মিসেস জেসমিন আক্তার, মোঃ লোকমান আলী, মিসেস সিমা আক্তার, মোঃ রিয়াদ হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, রূপনগর, শিয়ালবাড়ী মিরপুরে শাহ আলম কেমিক্যাল গোড্উান, জেএসকে নীট ফ্যাশন লিঃ ও
স্মার্টডিজাইন এন্ড প্রিন্টিং লিঃ-এ গত ১৪ অক্টোবর, ২০২৫ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ১৬ জন
গার্মেন্টস শ্রমিক প্রাণ হারায়। আহত হয়েছে আরো অনেকেই। বক্তারা অভিযোগ করে বলেন, এই অগ্নিকান্ড আর
শ্রমিকের মৃত্যু এটি কোন দূর্ঘটনা নয় এটি মালিকদের অবহেলা ও নিরাপত্তাহীন কর্মপরিবেশের ফল।
নেতৃবৃন্দ বলেন,এই গার্মেন্টস শ্রমিকেরা দেশ গড়ার মূল চালিকা শক্তি, এই সেক্টর থেকে দেশের ৮৪% বৈদেশীক মূদ্রা অর্জন হয়। আর এই সেক্টরের শ্রমিকদের জীবন নিরাপত্তাহীনতায় চলছে। বারবার অগ্নিকান্ড, দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে।
এমন ঘটনায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভুমিকা প্রশ্নবিদ্ধ, তারা কোন ভাবেই তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে
না। এই হত্যাকান্ডের দায় তাদেরও নিতে হবে।
বক্তারা, অবিলম্বে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ (লস-অব আর্নিং)-
এর ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান, আহতদের সু-চিকিৎসার ব্যবস্থা ও দায়ীদের বিচারের দাবী জানান। একই সাথে
ভবিষ্যতে এ ধরণের মর্মান্তিক দূর্ঘটনা রোধে সরকার, গার্মেন্টস মালিক ও সংশ্লিষ্ট সকলকে প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণ ও শ্রম আইন অনুযায়ী নিরাপত্তা মানদন্ড কঠোরভাবে বাস্তবায়ন করার জোর দাবী জানান।
সমাবেশ শেষে নিহতদের শ্রদ্ধা ও হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে গার্মেন্টস শ্রমিকদের র্যালী অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments