স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাইভ সার্পোটে নিয়ে গেছে। দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। গণতন্ত্রকে বাঁচাতে এই সরকারকে বিদায় করার জন্য রাজপথে নামা সকলের নৈতিক দায়িত্ব। আজকে তাদের দুঃশাসনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ।
বুধবার দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেন জোট নেতারা।
ফরহাদ বলেন, বিগত ১৫ এই সরকার কৌশলে রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুই শেষ করে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেরুদণ্ডহীন করে তোলার চক্রান্ত করা হচ্ছে। প্রশাসনে মেধাহীনদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী ভূমিকা পালন করছে। দূর্নীতিবাজদের সংসদে বসানো হচ্ছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সরকার তাই করছে। তাই বলছি, এখনও সময় আছে। আসুন সম্মেলিতভাবে রাজপথে নেমে দেশ রক্ষা করি, গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি।
লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও যুগ্মমহাসচিব নুর নবী, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের ও মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল ও মাহবুব মুরশেদ হেলাল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, এডভোকেট শেখ ফরিদসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments