যশোর অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহে ব্যাপক তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলার সব আসনের শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চলমান রয়েছে।
নির্বাচন উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার সব আসনের শহর, গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশমুখে মোবাইল কোর্টের একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন তল্লাশি, মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন যৌথবাহিনীর সদস্যরা। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড়, সরকারি-বেসরকারি স্থাপনা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে টহল কার্যক্রম।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলায় ৪টি আসনে মোট ৫৮৮টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২৩৭টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। জেলার ৪টি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments