ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ সদরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়ের হাতে প্রধান শিক্ষক নির্যাতিত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুব্রত রায় এক বিবৃতিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সফলভাবে পালনের জন্য শিক্ষকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান ।
গোপালগঞ্জে প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের সঙ্গে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এ কর্মবিরতি কর্মসূচির ঘোষণা করেছিল সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহারসহ তার ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির পদক্ষেপ না নিলে আগামী ৫ নভেম্বর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments