নুসরাত জাহান: ভোলায় স্ত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শহরের জেলা পরিষদের বকপাড়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে দুর্বৃত্তদের এই হামলার শিকার হন পুলিশ কনস্টেবল এনামুল ব্যাপারী (২৪)। আহত এনামুলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সাথে জড়িতে সন্দেহে তাৎক্ষণিক পুলিশ এক যুবককে আটক করেছে। বাকী হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত পুলিশ কনস্টেবল এনামুল ব্যাপারীর স্ত্রী জানায়, শুক্রবার বন্ধের দিন হওয়ায় তার স্বামী ভোলা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল এনামুল ব্যাপারীসহ ভোলা শহরের জেলা পরিষদের বকপাড়ে ঘুরতে আসেন। এসময় ৮/১০জনের দুর্বৃত্তরা পুলিশ সদস্যের স্ত্রীকে ইভটিজিং ও উত্ত্যাক্ত করে। পুলিশ সদস্য এনামুল ব্যাপারী তার স্ত্রীকে কেন উত্তাক্ত করা হচ্ছে দুর্বৃত্তদেরকে জিজ্ঞেস করলে উত্ত্যাক্তকারীদের সাথে পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইভটিজিংকারী দুর্বৃত্তরা ধাড়ালো অস্ত্রী দিয়ে পুলিশ সদস্যকে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে। এনামুল ব্যাপারী নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেওয়ার পরও দুর্বৃত্তরা তাকে মারধর ও কোপাতে থাকে। এসময় আশেপাশে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা চলে যায়। পরে পুলিশ সদস্যের স্ত্রী ও অন্যান্য লোকজন আহ এনামুল ব্যাপারীকে রক্তাক্ত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তবে পুলিশ সদস্য এনামুল ব্যাপারী কিংবা তার স্ত্রী দুর্বৃত্তদেরকে চিনতে পারেনি বলে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক একজনকে আটক করেছে। তবে নাম পরিচয় দেন নি। বাকীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল এনামুল ব্যাপারী (২৪) তার স্ত্রীকে নিয়ে জেলা পরিষদের বকপাড়ে ঘুরতে আসে। এসময় কিছু দুর্বৃত্ত এনামুলের স্ত্রীকে ইভটিজিং করলে এনামুল বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বুত্তরা এনামুলকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলার সাথে জড়িতে সন্দেহে তাৎক্ষণিক পুলিশ এক যুবককে আটক করেছে। বাকী হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments