নির্বাচনে আছেন আনিস, চুন্নু
স্টাফ রিপোর্টার: নির্বাচনকে সামনে রেখে ঘটা করে জোট করলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাপা একাংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও ফিরোজ রশিদ। সোমবার (২৯ ডিসেম্বর) শেষ দিনে এরা মনোনয়ন পত্র জমা দেননি।
জাপা একাংশের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক খান জানান, জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার
ব্যক্তিগত ও পারিবারিক কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬,অংশগ্রহণ করছেন না।
তাঁর পক্ষে তিনি জানান, আমার দল জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করছে।
তিনি আরও জানান, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে চট্টগ্রাম -৫ আসনে সোমবার দুপুরে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।
কিশোরগঞ্জ -৩ আসনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
জেপি সূত্র জানিয়েছে, শারীরিক ও ব্যক্তিগত কারনে অনোয়ার হোসেন মঞ্জু নির্বাচনে অংশ গ্রহণ করছেন না।
২৩ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটন এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টি ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১২২ আসনে, ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments