ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সর্বোচ্চে শাস্তি কার্যকরের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় এলাকাবাসী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও কলেজের উদ্যোগে শহীদ সৈয়দ আলিফ রোহানের জন্মদিন উপলক্ষে কলেজ প্রাঙ্গনে একটি স্মৃতিস্তম্ভের ফলক উন্মেচন করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, নিহতের পিতা সৈয়দ আবু তাহের, মাতা মোসাঃ রাবেয়া আক্তার, কলেজের সহকারী অধ্যাপক ফিরোজা আক্তার বানু, মোঃ জাকির হোসেন খাঁন, মোঃ শহিদুল ইসলাম, ফুটলাল দত্ত, গাজী মামুনুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, গত ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন। গত ৬ মাসে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকান্ডের সাথে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মামলার এজাহারভুক্ত প্রধান ২ আসামী ফুলতলা এম এম কলেজের ছাত্রলীগের বহিষ্কৃত সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শান্ত গাজী ও ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হাসনাত।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments