সিলেট অফিস: 'একটি ঈদ ওদের জন্য ও তারুণ্যের মেহেদী উৎসব' অন্যরকম আনন্দ ছড়িয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে।
হবিগঞ্জের তারণ্য সোসাইটি গত ৭ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে।
০৬ এপ্রিল ( শনিবার) বিকেলে বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে ও মোজাম্মেল হোসেন এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জের সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো: মিজানুর রহমান ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
ভিন্ন আঙ্গিকের সাজ সজ্জায় সজ্জিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিশুদের হাতে মেহেদী পড়ানো হয়। সংগঠনের সদস্য ছাড়াও শহরের বিভিন্ন স্থান থেকে ৩০ জন নারী ও মেয়েরা শিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেয়ার জন্য উৎসবে অংশ নেন। তাদের জন্যও থাকে পুরস্কার।
এছাড়াও উপস্থিত শিশুদের হাত ধুয়ার সঠিক নিয়ম দেখানসহ কবিতা আবৃত্তি করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নুজহাত নুয়েরী জাহান রুদাবা ও তাবাসসুম জাহান আরিদা।
উৎসবে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন অতিথিবৃন্দ।এসময় শিশুদের চোখেমুখে ঈদের আনন্দ শুরু হয়ে যায়।
শিশু ইসরাত নতুন জামা পেয়ে উচ্ছাস প্রকাশ করে।
ছোট্ট শিশু সামিহা হাতের মেহেদী অঙ্কন ও নতুন কাপড় দেখিয়ে বলে খুব খুশি লাগছে।
তারুণ্য সোসাইটির সভাপতি জানান, সপ্তমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। নিজেদের শিশুদের জন্য আমরা যে ধরনের কাপড় ব্যবহার করি সেগুলোই আজ শিশুদের ঈদ উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহফুজুর রহমান সাদি, ফয়েজ আহমেদ ও তাসকিয়া তাবাসসুম বৃষ্টি।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারুণ্য সোসাইটির সাইফুল ইসলাম, খলিলুর রহমান, শাহ আব্দুল্লাহ স্বাদ, আব্দুল্লাহ জাবের, নওরিন নুজহাত নিহা, জাকিয়া শোভা, নাসরিন আলম, তিমা, লিজা, তারিফ, শুভ আহমেদ, জুবায়ের আহমেদ, সৌকত আহমেদ, রাসেল রহমান, সৌমিক প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments