পিরোজপুর অফিস: পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ এ ঘোষণা দেন। ঘোষিত ফলাফলে দুটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং একটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
পিরোজপুর-১ (আসন নং ১২৭): পিরোজপুর-১ আসনে মোট ১৬৮ টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এ আসনে মোট প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৭৬৪। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। বেসরকারিভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ আসনে অনুষ্ঠিত গণভোটে ১৩৪ টি কেন্দ্রে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৪ এবং ‘না’ ভোট পড়েছে ৬৩ হাজার ৫৮।
পিরোজপুর-২ (আসন নং ১২৮) : পিরোজপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। ১৬৭ টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। মোট প্রদত্ত বৈধ ভোট ২ লাখ ৩০ হাজার ২৩৮। ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন (ঘোড়া) পেয়েছেন ১৬ হাজার ২১৯ ভোট, হাতপাখা প্রতীকের আবুল কালাম আজাদ পেয়েছেন ৬ হাজার ৬৯৭ ভোটসহ অন্যান্য প্রার্থীরাও বিভিন্ন সংখ্যক ভোট পেয়েছেন। বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।গণভোটে ৭৬ টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮৯ হাজার ৯৯৮। এর মধ্যে ‘হ্যাঁ’ ৬২ হাজার ২৩৩ এবং ‘না’ ২৭ হাজার ৭৬৫ ভোট।
পিরোজপুর-৩ মঠবাড়িয়া (আসন নং ১২৯): পিরোজপুর-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। ৮৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। মোট প্রদত্ত বৈধ ভোট ১ লাখ ৩৬ হাজার ৯৮৭। ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ৭৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা প্রতীকের শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট এবং হাতপাখা প্রতীকের রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৯৬৮ ভোট। বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ আসনে ৬৮টি কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে মোট ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৮২২। এর মধ্যে ‘হ্যাঁ’ ৮৪ হাজার ৪৫৭ এবং ‘না’ ৪৩ হাজার ৩৬৫ ভোট।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments