স্টাফ রিপোটার: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারন সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে রাজধানীর বাড্ডার ইউলোপের নিচে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। পরে বিএনপিসহ বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি বাড্ডা থেকে শুরু হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সহ দপ্তর সম্পাদক আবদুল আউয়াল শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, সদস্য ফারুক মিলন, জাহাঙ্গীর আলম, ফরিদ আহম্মেদ, আফরোজা খন্দকার প্রমুখ।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না। তারা শান্তিপূর্ণ পরিবেশকে অশান্তি করতে চায়। দেশের মানুষ এই সন্ত্রাসী দলকে প্রত্যাখান করেছে। এরা ক্ষমতার লোভে দেশে অগ্নিসন্ত্রাস করছে। বঙ্গবন্ধু সোনার বাংলায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments