রাজশাহী অফিস: বাংলাদেশে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বঙ্গবন্ধুর ডাকে সাঁড়া দিয়ে, কাঁধ কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সবার লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দঘন পরিবেশই হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোলাম ফারুক প্রিন্স, এমপি প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা সবার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান নিশ্চিৎ করার লক্ষ্যেই মুক্তির আন্দোলনের ডাক দিয়েছিলেন, বঙ্গবন্ধুর পর এ কাজটি সুন্দরভাবে করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, গৃহহীনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর দেয়া হচ্ছে। অস্বচ্ছলদের বিভিন্ন ধরনের ভাতা দেয়া হচ্ছে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সবসময়ই আরোপিত দায়িত্ব পালন করতে চাই।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পাবনা জেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল।
এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments