বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শনিবার ( ০৯ আগস্ট ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিনব্যাপী ‘রোবট্রনিক্স ফেস্ট’ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফেস্ট উদ্বোধন করেন।
রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, প্রযুক্তির প্রভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন আরও দ্রুত হওয়ার জন্য ভবিষ্যতে যেসব প্রযুক্তি ভূমিকা রাখবে তার মধ্যে রোবটিক্স, মেকাট্রনিক্স, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্যতম। প্রযুক্তি নির্ভরতার কারণে ভবিষ্যতে চাকরির বাজারেও অনেক পরিবর্তন আসবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিতে দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবহারিক জীবনে প্রযুক্তির সঠিক প্রয়োগের দিকে নজর দিতে হবে। তবে শিক্ষার্থীদের সবসময় মনুষ্যত্ব, মানবিকতা ও আন্তরিকতার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের রোবটিক্স ও মেকাট্রনিক্স বিষয়ক উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে এই ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই ফেস্টে দেশের ৫০ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২০০টি দল অংশ নিচ্ছে। দু’দিনব্যাপী এই ফেস্টে সকাররোবট, লাইন ফলোয়ার রোবট, মাইক্রোমাউস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর বিভিন্ন চ্যালেঞ্জ বিষয়ক প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হবে। এতে প্রায় ৯শ’ শিক্ষার্থী অংশ নেবেন ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments