রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভুল চিকিৎসায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে এক গ্রাম্য চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বৃদ্ধার মৃত্যুর পর রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
মৃত লিপিকা বালা (৬০) উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের প্রয়াত সুনীল বালার স্ত্রী। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন।
গ্রেপ্তার গ্রাম্য চিকিৎসক কিরন বেপারী একই গ্রামের কৃষ্ণ কান্ত বেপারীর ছেলে।
এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, রোববার দুপুরে লিপিকা বালা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তখন প্রতিবেশী গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে ডেকে আনা হয়। তাৎক্ষণিক তাকে স্যালাইন দেওয়ার প্রস্তুতি নিলে বৃদ্ধার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাধা দেন। এরপরও বৃদ্ধার শরীরে ইনজেকশন ও স্যালাইন পুশ করেন কিরন বেপারী। তিন মিনিটের মধ্যে চিৎকার দিয়ে তিনি মারা গেছে।
আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, সোমবার সকালে বৃদ্ধার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রাম চিকিৎসককে আদালতে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments