স্টাফ রিপোটার: শহীদ নূর হোসেন ও শহীদ আমিনুল হুদা টিটো দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র শ্রদ্ধা জানানোর পর সিপিবি সাধারণ সম্পাদক, স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম ও শহীদদের আত্মদানের তিন যুগ পার হলেও আজো গণতন্ত্র মুক্তি পায়নি, স্বৈরাচারের আর্থ সামাজিক ভিত্তি ধ্বংস করা যায়নি বরং স্বৈরাচারের ভিত্তি আরো দৃঢ় হয়েছে।
তিনি বলেন ১৯৯০ এর গণঅভ্যুত্থানের পর যারা পালাক্রমে দেশ শাসন করেছে, তারা তিন জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি বরং উল্টোপথে চলেছে। তিনি বলেন, আজও তিন জোটে রূপরেখা ও আচরনবিধি প্রাসঙ্গিক। চলমান দুঃশাসনের অবসানের সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নে ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে। এজন্য নীতিনীষ্ঠ শক্তির বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে।
আজ ১০ নভেম্বর সকাল ৮টায় শহীদ নূর হোসেন স্কয়ারে ও মুক্তিভবনের সিপিবি কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে সিপিবি’র পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, লুনা নূর, হাসান তারিক চৌধুরী, অ্যাড. আনোয়ার হোসেন রেজা, মানবেন্দ্র্র দেব সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments