জাতীয় কৃষক পার্টিতে দুই নেতার পদায়ন

প্রকাশ : 03 Sep 2023
No Image

ডেস্ক রিপোর্ট: জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটিতে মোঃ রেজাউর রাজী স্বপন চৌধুরীকে সহ সভাপতি এবং শেখ মান্নান মুন্নুকে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করা হয়েছে।

রবিবার বিকেলে কাকরাইলস্থ জাতীয় কৃষক পার্টির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পদায়নকৃত নেতাদের দেওয়া চিঠিতে বলা হয়, দেশব্যাপী জাতীয় কৃষক পার্টির সাংগঠনিক অবস্থা শক্তিশালী ও বেগবান করার স্বার্থে আপনাদের এ পদে দায়িত্ব প্রদান করা হয়। আমরা আশাকরি আপনি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে জাতীয় কৃষক পার্টিকে শক্তিশালী করতে অবদান রাখবেন।

সম্পর্কিত খবর

;