কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। অবিশ্বাস্য হলেও সত্য। পটুয়াখালীর কলাপাড়ায় এই প্রথমবারেমত আঘাতপ্রাপ্ত সাপের এক্সরে করা হয়েছে। বুধবার সাড়ে রাত ৯ টার দিকে পৌর শহরের একটি বেসরকারী ক্লিনিকে এ সাপটিকে নিয়ে আসে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। পরে এক্সরে করে তারা জানতে পারেন এটির মাঝ বরাবরের হাড় ভেঙ্গে গেছে। দৈর্ঘ্য প্রায় ৩ ফুট প্রাপ্ত বয়স্ক এ সাপটি হলদে ও কালো রঙের এবং লাল লাল ফোটা রয়েছে। তাদের ভাষায় এটি মৃদু বিষধর কাল নাগিনী। আঘাতপ্রাপ্ত সাপটি উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেনারি সার্জনের পরামর্শে এক্সরে করেন বলে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানিয়েছেন।
জানা গেছে, পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। প্রথমবারের মতো সাপের এক্সরে করা দেখে অনেকে হতবাগ বনে গেলেও বন্যপ্রানী রক্ষার কাজকে স্বাদুবাদ জানিয়েছে সচেতন মহল।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক মহোদয়ের সহায়তায় আহত সাপটিকে ভেটেনারী সার্জনের পরামর্শ অনুযায়ী এক্সরে করা হয়েছে। এটির মাঝ বরাবর হাড়ে ফাঁটল ধরা পড়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেনারী সার্জনের কাছে পাঠাবো। তবে এলাকার মানুষের সাপ সম্পর্কে কোন ধারনা নেই। যার কারনে সাপ দেখলেই তারা মেরে ফেলে।পরিবেশের ভারসাম্য রক্ষাকারী সাপ সম্পর্কে এ এলাকার মানুষের জনসচেতনতা মূলক কার্যক্রম চালানো দরকার বলে তিনি জানান।
কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে টেকনিশিয়ান মো.সাঈদ হোসেন বলেন, মূলত আমরা মানুষের এক্সরে করে থাকি। এই প্রথম বিরল একটি সাপের এক্সরে করলাম।
উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রানী নিয়ে কাজ করে। তাদের এ কাজকে স্বাদুবাদ জানাই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments