কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.শাকিল আকন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শাকিল ওই গ্রামের মো.মোশারফ আকনের ছেলে। সে এ বছর লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গরুর ঘরে পানি লাইনের বিদ্যুৎ সংযোগের মর্টার লাইনের সকেট ঠিক করার সময় বাবা-মায়ের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো.জসীম সাংবাদিকদের জানান, নিহতের ম্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালে নিহতের মরদেহের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনী প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments