স্টাফ রিপোটার: নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলোর ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ল পেশাজীবি গনতান্ত্রিক জোট।
রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান বলেন, দেশব্যাপী একতরফা ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে এ সরকারকে না বলে দিয়েছে। তিনি বলেন, একতরফা নির্বাচনেও চলছে ভোট দখলের প্রতিযোগিতা। ডামি নির্বাচনেও তাদের জয়লাভ করতে কেন্দ্র দখল করতে সিল মারতে হচ্ছে।
তিনি বলেন, আজ্ঞাবহ ইসি ও প্রশাসনের কর্মকর্তারা সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী এখন ভৈতিক ভোটার উপস্থিতি দেখিয়ে ভোটের পার্সেন্টেজ বাড়াবে। এভাবে আর যাই হোক, এ সরকারের শেষ রক্ষা হবে না।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments