স্টাফ রিপোটার: যুগপৎ আন্দোলনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্নয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
সমাবেশে ড.ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি বিএনপির দাবি নয়, গণমানুষের দাবি। সকল গুম-খুনের বিচার করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, পুলিশ অন্যায়ভাবে সরকারের হুকুমে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করছে। তা বন্ধ করতে হবে। সরকারের দমন-পীরণের প্রতিবাদ করছে আজ সারাবিশ্ব। দেশবাসী শপথ নিয়েছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর ঘুরে আবার পুরানা পল্টনে শেষ হয়।
এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এন এম শাওন সাদিকী, মুসলিম লীগের খান আসাদ, জনতা অধিকার পার্টির তরিকুল ইসলাম, জাগপা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এনপিপি নেতা নবী চৌধুরী, বেলাল হোসেন, মোজাফফর হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments