ডেস্ক রিপোর্ট : চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে ১১ মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৩০ জন।
রবিবার (১৯ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এসব ঘটনায় মোট ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন, নিহত হয়েছেন ১৩০ জন।
নিহতদের মধ্যে ৫৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক, চার জন বিএনপির নেতাকর্মী ও একজন সাংবাদিক। বাকিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আওয়ামী লীগ কর্মীদের ১২ জন নিজেদের দলের মধ্যে লাগা সংঘর্ষে মারা যান।
চলতি বছরের জুনে শুরু হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।-িইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments