স্টাফ রিপোর্টার: আগামিকাল সকাল ১০ টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত না আসলে আরো কঠোর কর্মসূচী ঘোষণা দেয়া হবে।
ঢাকাবাসীর পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। মঙ্গলবার বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসুচি থেকে এই ঘোষণা দেন তিনি। এসময় তিনি বলেন, আমরা আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত অপেক্ষা করবো এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারো সকাল ১০ টায় একত্রিত হয়ে আরো কঠোর কর্মসূচী করবো। একইসাথে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।
এসময়, কর্মসুচি ঘোষণার মঞ্চে এই আব্দোলন এবং দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তাদের পক্ষ থেকে তাদের নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এসময়, সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি- সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। ঘোষণা করেন আগামীকাল সকাল ১০ টার মধ্যে দাবি মানা নাহলে এর পর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহনসেবা এবং বিদ্যুৎ সেবাসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেয়া হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments