ডেস্ক রিপোর্ট: আজ থেকে সব ব্যাংকে ডলারের একক রেট কার্যকর হচ্ছে। রেমিট্যান্স আনতে প্রতি ডলারের সর্বোচ্চ দর হবে ১০৮ টাকা ও রপ্তানি বিল নগদায়নের ক্ষেত্রে দর হবে ৯৯ টাকা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি ও বাফেদা নেতারা বৈঠক করেন।
বৈঠক শেষে বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম এবং এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। এ সময় এই দুই সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এবিবি ও বাফেদার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ব্যাংকগুলোতে ডলারের একক রেট কার্যকর হচ্ছে। পাঁচদিন পর পর্যালোচনা করে প্রয়োজনে তাতে পরিবর্তন আনা হবে।
সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, পাঁচদিন পর এই রেট পর্যালোচনা করে প্রয়োজনে তাতে আবারো পরিবর্তন আনা হবে।
এর আগে বৃহস্পতিবার ডলারের বাজারে করণীয় নির্ধারণে এবিবি ও বাফেদার সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ব্যাংক। ওই বৈঠকে ডলারের বাজার পর্যবেক্ষণ ও আমদানি-রপ্তানি পরিস্থিতি বুঝতে সময় নেয় ব্যাংক নির্বাহী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর এই দুই সংগঠন।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments