কুমিল্লা অফিস: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকে দেশে বিরোধী দল নেই। আওয়ামী লীগ এক তরফা সব করছে। এটা হচ্ছে দুঃশাসন। দেশে দুঃশাসন চলছে। এক তরফা সব হইতেছে। সব লুটপাট করতেছে। কেউ বলার নেই। আর ক্ষমতায় বেশি দিন থাকলে যা হওয়ার তাই হইতেছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কাদের মির্জা বলেন, এখন সবাই আখের গোছানোর কাজে ব্যস্ত। আমরা বক্তৃতা দিয়ে বলি বিএনপি দুর্নীতিতে চার-পাঁচবার চ্যাম্পিয়ন হইছে। দেওয়ালের লিখন পড়েন সরকার বাহাদুর। এখন বলবো মানুষের হৃদয়ের খবর নিন জননেত্রী শেখ হাসিনা। আজকে আপনারা চ্যাম্পিয়ন নয়, আরও বড় চ্যাম্পিয়ন হবেন। যদি এখন খোঁজ খবর নেন।
তিনি আরো বলেন, নেত্রী আপনার সব অর্জন শেষ করে দিচ্ছে রাজনীতিবিদ-প্রশাসন। আজকে দলের প্রতি আর রাজনৈতিক নেতাদের প্রতি ঘৃণা এসেছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments