মোঃ মহশীন আলী, রংপুর অফিস: কোন দূর্ঘটনা নিছক একটি দূর্ঘটনা নয়। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। যা শুধুই বেদনা আর বেদনা। সেই কারনে নিজের জীবন বাঁচাতে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বার বার সচেতন করা হলেও নিয়মনীতি মানছেন না অধিকাংশ যানবাহন চালকরা। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অসচেতনতায় জীবন যাচ্ছে অনেকের।
বরাবরের মতো দূর্ঘটনা রোধে এবারো উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশ বিভাগ। মঙ্গলবার দুপুরে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে শহরের বাসষ্টান্ড এলাকায় সচেতনা নিশ্চিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামুল্যে হেলমেট তুলে দেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। ট্রাফিক পুলিশ বিভাগের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
স্থানীয়রা বলছেন, ট্রাফিক পুলিশের উদ্যোগ নিঃসন্দেহে ভালো। তারপরও যানবাহন চালকরা ট্রাফিক আইন মানেন না। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। সবাই সচেতন হলে জীবন ভাল থাকবে। আমরা শুধু পুলিশের দোষ ধরি। যা আসলেই ঠিক নয়।
এসময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নিজের জীবন বাঁচাতে এবং পরিবারেপ সুরক্ষায় ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। সেকারনে জনসচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
আর পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, সড়কে দূর্ঘটনা রোধে আইনের পাশাপাশি গণসচেতনতাও অনেক বেশি জরুরি। তাই গাড়ীর চালকসহ যাত্রী, পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। মোটরসাইকেল চালকসহ যাত্রীরা যেন মোটরসাইকেল ব্যবহারের সময় অবশ্যই হেলমেট ব্যবহার নিশ্চিত করে সেই লক্ষ্যেই তাদের এই সচেতন করার জন্যই হেলমেট বিতরণ কর্মসূচি বলে উল্লেখ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments