কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সড়কের উপর যত্রতত্র রাখা হচ্ছে মোটরসাইকেল। এতে যানজট সৃষ্টি পাশাপাশি বাড়ছে জনদূর্ভোগ। এ নিয়ে চালক এবং যাত্রীদের মধ্যে বাক-বিতন্ডা, হাতাহাতির ঘটনাও ঘটছে। আর বিড়ম্বনার শিকার হচ্ছে পথচারীসহ স্থানীয় ব্যবসায়ীরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরশহরের জনবহুল এলাকায় মোটরসাইকেল দিয়ে সড়ক আটকে রাখা হয়। তবে জনদূর্ভোগ নিরসনে পৌর সভার পক্ষ থেকে মাইকিং করলেও তা কানে তুলছে না চালকরা।
জানা গেছে, কলাপাড়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন সড়কে অন্ততঃ দুই সহস্রাধিক মোটর সাইকেল এবং ১২ থেকে ১৫ শত ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করছে। এসব যানবাহনের মধ্যে অর্ধেকের বেশী চলাচল করছে পৌরশহরে বিভিন্ন এলাকায়। এ যান চালকরা যাত্রীদের আশায় পৌরশহরের মনোহরীপট্টি, নতুন বাজার, কুমারপট্টি, স্বর্নকারপট্টি, কাপুড়িয়াপট্টি ফেরিঘাট ও চৌ-রস্তা এলাকায় সড়কের দু’পাশ জুড়ে মোটরসাইকেল দিয়ে সড়ক আটকে রাখা হচ্ছে। এতে করে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।
তবে পৌরশহরের যান-বাহন চলাচলে কোন শৃংখলা নেই, যে যার মত করেই চলছে। স্থানীয় প্রশাসনও বিষয়টি দেখছে না এটাই অভিযোগ করেছেন ভুক্তভোগি পথচারী।
ভাড়াটিয়া একধিক মোটরসাইকেল চালকরা জানান, কোন না কোন কাজের জন্য সব ইউনিয়ন থেকে মানুষ পৌর এলাকায় আসেন। এছাড়া নির্ধারিত ষ্ট্যান্ড থাকা সত্বেও তারা সিরিয়ালের সময় ক্ষেপনের জন্য ঘুরে ঘুরে যাত্রী সংগ্রহ করছেন। এ ক্ষেত্রে অনেক সময় সড়কে অবস্থান করতে হয়। যাত্রী নিশ্চিত করতে তাদের সড়কে পাশে অবস্থান নিতে হচ্ছে।
কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির জানান, সড়কে মোটর সাইকেল না রাখার জন্য মাইকিংও করা হয়েছে। প্রয়োজনে জনগনের সুবিধা হয় এমন আরো পদক্ষেপ নেয়া হবে বলে তিনি সাংবাদকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments