রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা ৩ নং পাইকুরাটি ইউনিয়ন এর সুনই গ্রামে দরিদ্র পরিবারের উপর ভূমি দস্যুর আক্রমণ ও হামলা করা হয়েছে।
ঘটনায় সময় ১ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৯টায় এ ঘটনা ঘটে জানা যায়।
বাদি রোকেয়া (৪০) (জখমী) জানায় যে বিবাদী আল মামুন (৩৫) উগ্র, দাঙ্গাবাজ, প্রভাবশালী, পরধন লোভী ও খারাপ প্রকৃতির লোক।
বিবাদী আল মামুন মামুনের নলকূপ দ্বারা সেচকৃত জমির সংলগ্ন ঘটনাস্থলে আমার জমি আছে। বিবাদী আল মামুন আমার জমিতে পানি সেচ দেওয়ার কথা বলিলে সে পানি দিতে অস্বীকার করে। ঘটনার তারিখ ও সময়ে বিবাদী আল মামুন আমার জমিতে পানি সেচ দিবেনা বলে অস্বীকার করিয়া অন্যের জমিতে পানি সেচ দেওয়ার জন্য আমার জমির উপর দিয়ে সেচ ড্রেইন করিতে থাকিলে আমি বাদা নিষেধ করায় বিবাদী আল মামুন ও মাসুম নিষেধ অমান্য করিয়া অকথ্য ভাষায় গাল মন্দ করিতে থাকে। আমি প্রতিবাদ করা মাত্রই মামুন তার কোদালের আচার দিয়ে আমার হাতে, পায়ে, কাঁদে, মাথায়, ও কোমড়ে জখম করে।
এছাড়াও মামুন ও মাসুমের বিরুদ্ধে অবৈধ ভাবে সরকারি বনায়নের গাছ কাঁটার অভিযোগ আছে।
এবং এলাকায় ভিবিন্ন অপকর্মের সাথে জরিত আছে জানা যায়।
এমতাবস্থায় ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন যে ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করার কথা উল্লেখ করেন।
এমতাবস্থায় আমি উপজেলা প্রশাসনের কাছে এবং ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ এর কাছে এই অন্যায় কারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান এর দাবী করছি।
ভবিষ্যতে এমন অন্যায় যেন আর কোন দরিদ্র পরিবারের উপর না হয় তার ব্যবস্থা প্রদান এর দাবী করছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments