ময়মনসিংহ অফিস : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, আমার নির্বাচনী এলাকার ভোটার আমার মনিব, আমি তাদের সেবক।ডাঃ মুরাদ আরো বলেন, আপনাদের সেবা করতে চাই চাকর হিসেবে। এটা আমার দায়িত্ব, এর বাইরে আমার কোনো দায়িত্ব নেই। জনগণের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে, চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য জীবন বিলিয়ে দিতে পারবো।
বাংলাদেশ কারো দয়ায় নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক সাগর রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশ ওই খুনি জিয়াউর রহমানের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ওই বেগম জিয়া, খুনি রাজাকারের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ একুশে আগস্ট গ্রেনেড হামলার খলনায়ক খুনি তারেক রহমানের নয়।
এই মাটি দেশের বীর বাঙালির মাটি, বাংলার মাটিতে দাঁড়িয়ে একটি শপথ উচ্চারণ করতে চাই, খুনি জিয়ার মরণোত্তর বিচার বাংলার মাটিতেই না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে’ এই শপথ।
আজ সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উপস্থিত নেতা-কর্মীর মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হস্তান্তরকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, পবিত্র ভূমি চন্দ্রিমা উদ্যানে খুনি জিয়ার কবর থাকতে পারে না।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা-সহ সভাপতি মাহবুবুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments