বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি :নাটোর নলডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ গুরুতর আহত হয়েছে। এ সময় তার একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে প্রতিপক্ষরা।
এই ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, নলডাঙ্গায় ছাত্রলীগকর্মী জামিউল আলীম জীবন হত্যা মামলার আসামী উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এই ঘটনার জের ধরে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন এর নেতৃত্বে নলডাঙ্গার বিসমিল্লাহ হাসপাতালের সামনে থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা পরিষদ থেকে বাড়ি ফেরার পথে অধিরের মোড়ে আসাদের ওপর হামলা করে প্রতিপক্ষরা। এসময় গুরুতর আহত হয় আসাদ। ভাঙচুর করা হয় তার বহনকারী মোটরসাইকেলটি। পরে আসাদকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয় পুলিশ।
পরে আসাদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তোজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোহসীন জানান, কারা উপজেলা চেয়ারম্যান আসাদের ওপর হামলা করেছে, তার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments