বানারীপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবসে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

প্রকাশ : 12 Dec 2022
No Image

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ‘প্রগতিশীল প্রযুক্তি অর্ন্তভূক্তিমূলক উন্নতি’ স্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,আইসিটি কর্মকর্তা হাফিজ আল-আসাদ ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান,তথ্য আপা শিল্পি সাহা,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।

সম্পর্কিত খবর

;