বিম্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে দুই বছর মেয়াদি এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডল।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবির, অধ্যাপক লালা রুখ সেলিম, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ প্রভাষক ও ছাত্র উপদেষ্টা সৈয়দ তারেক রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জাহিদা আক্তার ও সহকারী অধ্যাপক মুহা. রামিজ আফরোজ শাহী উপস্থিত ছিলেন।
স্বাক্ষর অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। যা শিক্ষা ও গবেষণায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধনে সহায়ক হবে।
এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি বিনিময়ের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতার পরিসর বৃদ্ধি করা।
সমঝোতা চুক্তির আওতায় যৌথভাবে সেমিনার, উপস্থাপনা ও শিল্পকথন, কোর্স ও বিষয়ভিত্তিক কর্মশালা, কর্মশালাভিত্তিক প্রদর্শনী, বিষয়ভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং গবেষণা প্রকল্পভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments