কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২০ কেজি হরিনের মাংস উদ্ধার করেছে পুলিশ। এ সময় সংঘবদ্ধ হরিন শিকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার দক্ষিন চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে। আর হাসান (৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে। মহিপুর থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আলীপুর স্লুইজ সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে একটি নৌকা থেকে হরিনের মাংস সহ তাদের গ্রেফতার করা হয়। তারা সুন্দর বনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিন শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে পুলিশ জানায়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় বন্যপ্রানী নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments