রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষক ও সাংবাদিক মো. মাহবুবুর রহমান সোহেলকে সভাপতি এবং ব্যবসায়ী মো.আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সুজনের বানারীপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি মিলন মাস্টার,মাষ্টার কাজী শাহিন মাহমুদ, জাহিদ হোসেন ও মাইদুল ইসলাম শফিক,সহ সম্পাদক মোঃ ইমাম হোসেন ও গোলাম নবী সৈকত, কোষাধ্যক্ষ মামুন তালুকদার প্রমুখ। এর আগে মঙ্গলবার ( ৫ নভেম্বর ) বিকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। মোঃ মাহবুবুর রহমান সোহেলের সভাপতিত্বে ও মোঃ আব্দুল্লাহ্র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক দিলিপ কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা শাখা সুজনের সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন,সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত . বিভাগীয় সম্পাদক শাওন আফরোজ মিতা প্রমুখ । সভায় বরিশাল জেলা বিএনপির সদস্য ও শিক্ষক নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার স্বাগত বক্তৃতা করেন । এদিকে সুজনের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments