বিশেষ প্রতিনিধি: ঈদের ২য় দিন (২৩ এপ্রিল) রবিবার বিকালে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার মুক্তমঞ্চে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি সানিউর রহমান এর সভাপতিত্বে ও সহ সভাপতি ফাহিম মুনতাসির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিপক চৌধুরী বাপ্পি, পূর্বাচল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান সোহাগ, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি ডিরেক্টর আবু হানিফ, সুপারিশপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সুমন, মুকন্দপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজ্জাক ফকির, বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খাঁন প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথিরা সংগঠনের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পরে সংগঠনের সভাপতি পাহাড়পুর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি, বিষ্ণপুর ও সিংগারবিল ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments