পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার সংস্কৃতি সংরক্ষণ সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে বৃহষ্পতিবার (২২ফেব্রুয়ারী ২০২৪) মিয়াপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন গ্রামের শিক্ষার্থী, অভিভাবক ও ময়মুরুব্বিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আইইডি রাজশাহীর ফেলো আন্দ্রিয়াস বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পবা উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান,যুব প্রতিনিধি বাপ্পি বিশ্বাস,নারী নেত্রী নিশি হেম্ব্রম সহ বিভিন্ন গ্রামের মন্ডল সহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,যে কোন জাতি নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভ করতে পারলে পরিপূর্ণ বিকাশ হয়,যা অন্যকোন ভাষায় সম্ভব নয়। এজন্য উত্তরবঙ্গের সকল জাতিসত্তার শিশুদের নিজ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু করা অত্যন্ত জরুরী।একই ভাবে নিজেদের নাগরিক অধিকার,সংস্কৃতি সংরক্ষণ জরুরী। যা একটি জাতীর পূর্ণরুপ বলে মনে করি। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজের সংস্কৃতি,কৃষ্টি,ঐতিহ্য সকল কিছু টিকে থাকবে। তাই আমাদের অধিকার আদায় করে নিতে হবে।
সমাবেশে বক্তারা আরো বলেন,ভাবতে অবাক লাগে যে, দেশে মাতৃভাষা অধিকারের জন্য ১৯৫২ সালে সালাম, বরকত, রফিকরা প্রাণ দিয়েছিলেন এবং তাদের প্রাণের বিনিময়ে ভাষার অধিকার অর্জিত হয়েছিল,সেই দেশে স্বাধীনতার ৪৩ বছর পরও জাতিসত্তাসমূহের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চালু করা হয় নি! জাতিসত্তাসমূহের নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভ থেকে বঞ্চিত করার অর্থ হল,যে মহৎ উদ্দেশ্যে ভাষা আন্দোলন হয়েছিল তা ম্লান করে দেয়া ও ভাষা শহীদদের মর্যাদাকে ক্ষুন্ন করা। মাতৃভাষায় পড়ালেখা থেকে বঞ্চিত হওয়া থেকে বোঝা যায় যে,এ দেশে আদিবাসী জাতিসত্তাসমূহ কতটা নিগৃহীত ও অবহেলিত।
ঘোষণা দিয়েও ভিন্ন ভাষা-ভাষী জাতিসত্তাসমূহের মাতৃভাষার মাধ্যমে পাঠদান বাস্তবে চালু না করায় সমাবেশে নেতৃবৃন্দ সরকারের প্রতি তীব্র নিন্দা জানান। সমাবেশে নেতৃবৃন্দ অতি শীঘ্রই জাতিসত্তাসমূহের নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চালু,নাগরিক অধিকার ও সংস্কৃতি সংরক্ষণের জোর দাবি জানান।
উল্লেখ্য,সমাবেশের একটি বড় অংশ ছিলো নিজ সংস্কৃতির নাচ প্রতিযোগিতা ও খেলাধুলা । যেন সকলে নিজ এলাকা থেকে নিজেদের অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে এগিয়ে আসতে পারে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments