রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত থেকে এক বাংলাদেশি সহযোগীসহ ০২ জন ভারতীয় গরু চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপির টহলদল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল কাদির (৩০) ও দেলোয়ার হোসেন (৩৪) নামের দুই ভারতীয় গরু চোরাকারবারী এবং তাদের সহযোগী মোঃ মারুফ (১৭) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকদ্বয় ভারতের মালদা জেলার বৈষ্ণবপুর থানার পার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশি নাগরিক মারুফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে দুই ভারতীয় চোরাকারবারী কাঁটাতার-বিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে ৪টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকারবারি মোঃ ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করে। পরবর্তীতে সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি পাওয়ায় তারা ভারত ফিরে যেতে না পেরে ৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকে। পরে স্থানীয় সহযোগী মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া এলাকায় আত্মগোপন করে, যেখানে বিজিবির বিশেষ অভিযানে তারা আটক হয়।
আটককৃত ভারতীয় নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন-সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমন করতে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক ভূমিকা পালন করছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments