ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় ভিসি অফিসে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম. এরশাদ উল্লাহ, ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ উপাচার্যের নিকট ফলাফল হস্তান্তর করেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এসময় সেখানে উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্বিবিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষে ‘ডি’ ইউনিট (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ)-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ১৪০ জনের মধ্যে ৬৬৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৫৮.৬০ শতাংশ। ফলাফলের বিস্তারিত বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইট (িিwww.iu.ac.bd)-এ পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments