মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা পৌর শহরের পশ্চিম মালনী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। ভোররাতে চালানো ওই হামলায় নারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মো. নুরুজ্জামান (৩৮) নেত্রকোনা মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার অনুপস্থিতিতে গত ৪ জুলাই ভোররাত সাড়ে ৫টার দিকে পশ্চিম মালনীতে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী ফেরদৌস মিয়া, বাদশা মিয়া, বিলকিছ আক্তার, তানজিম, সাবান মিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তারা দা, রামদা, লোহার রড ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে।
হামলায় নুরুজ্জামানের মা কুলসুম আক্তার ও স্ত্রী প্রিয়া মনি গুরুতর আহত হন। পরে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রিয়া মনির গলা থেকে ৭৫ হাজার টাকার স্বর্ণের চেইন ও কান থেকে ৪০ হাজার টাকার দুল ছিনিয়ে নেয়। নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করেছেন নুরুজ্জামান।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশীদের হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে গেলেও যাওয়ার সময় প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষের একজন তানিয়া বলেন, “আমরা কোনো হামলা বা লুটপাট করিনি। বরং তারাই আমাদের হুমকি দিচ্ছে এবং আমাদের জমি দখল করে রেখেছে। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। বর্তমানে উভয় পক্ষই আইনের আশ্রয় নিয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ বলেন, “দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments