কে এম মাহমুদ হোসেন, রাজবাড়ী প্রতিনিধ: রাজবাড়ী জেলার পাংশা থানার চাঞ্চল্যকর অপহরণ করে ধর্ষণ মামলার একমাত্র প্রধান পলাতক আসামী মো: লিটন মন্ডল(২৯)'কে পাংশার সুজানগর এলাকা থেকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল শনিবার ১৪ অক্টোবর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সুজানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার পাংশা থানার মামলা নং-১৭, তারিখ- ২৬/০৯/২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৯(১)/৩০ মুলে একটি অপহরণ করে একমাত্র প্রধান আসামি ধর্ষণ মামলার এজাহার নামীয় ০১নং পলাতক আসামী মোঃ লিটন(২৯),পিতা- মোঃ আব্দুস সাত্তার, সাং-সুজানগর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী'কে গ্রেফতার করে।
পরবর্তীতে গত ০৮ সেপ্টেম্বর বিকাল অনুমান সাড়ে ৫টার সময় ঘটনাস্থল রাজবাড়ী জেলার পাংশা থানাধীন হাবাসপুর সাকিনস্থ ১ নং সাক্ষী আব্দুল মালেক মন্ডল, পিতা- মৃত খালেক মন্ডল এর বাড়ীর সামনে পাকা রাস্তাার উপর থেকে ভিকটিমকে ধৃত আসামী তার অপরাপর সহযোগীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আসামীর বিরুদ্ধে একটি অপহরণ করে ধর্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পর হইতেই ধৃত আসামী আত্মগোপনে চলে যায়।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল অদ্য ১৪ অক্টোবর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সুজানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপহরণ করে ধর্ষণ মামলার এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী মোঃ লিটন(২৯), গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণের ঘটনার সহিত তার জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামীকে পরবর্তীতে রাজবাড়ী জেলার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments