নজরুল ইসলাম, সাতক্ষীরা: ভেঙে ফেলার উদ্দেশ্যে লাল রঙে ক্রস চিহ্ন এঁকে দেয়া হয়েছিল নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরার বাড়িতে। তবে সড়ক ও জনপথ বিভাগের দেয়া সেই ক্রসচিহ্ন মুছে দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিনেরপোতা এলাকায় ফুল ও মিষ্টি নিয়ে মাছুরার বাড়িতে যান তিনি। শুভেচ্ছা জানান মাছুরার পরিবারকে, খোঁজখবর নেন তাদের। এসময় জেলা প্রশাসক বলেন, মাছুরার বাড়িটি সড়ক ও জনপদ বিভাগ ভাঙবে না। যতদিন পরিবারটির স্থায়ী বসবাসের ব্যবস্থা করা না যায় ততদিন ঘরটি ভাঙা যাবে না। সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
মাছুরার বাবা রজব আলী, মা ফাতেমা বেগম ও দুই বোন সুমাইয়া ও সুরাইয়া পারভীনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসককে তারা জানান, ২০২০ সালে শহরের বিনেরপোতা এলাকায় সড়কের পাশে তাদের আট শতক সরকারি জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। সেখানেই একটি ঘর বানিয়ে থাকছেন তারা।
তবে মাস দুয়েক আগে সওজ তাদের ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা লাল রঙে ক্রসচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তাদের বাড়িতে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments