পঞ্চগড় প্রতিনিধি: সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তর হিমালয় থেকে বয়ে আসা কনকনে বাতাস আর তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে করে ঠান্ডার পরিমাণ বেড়ে চলছে। তাই পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে অসহায় দরিদ্র এবং দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
সোমবার( ১৩ জানুয়ারি) বিকেলে পুলিশ লাইন্সের ড্রিল সেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার প্রায় ৩ শতাধিক কম্বল শীতার্থ মানুষের মাঝে বিতরণ করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে আমি মনে করি। কোনো অসহায় দরিদ্র এবং দুস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেজন্য পঞ্চগড় জেলা পুলিশ শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এবং আমাদের পাশাপাশি শীতার্ত মানুষের পাশে সমাজের ধনী, বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদেরও দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments