নাটোর প্রতিনিধি: শ্রমিকদের বিক্ষোভ মুখে ৫ দিন বন্ধ থাকার পর আংশিক ভাবে খোলা হয়েছে নাটোর প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেডের কারখানা।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (পি আর) তৌহিদ জামান।
বুধবার (২ অক্টোবর) সকালের শীফটের মধ্য দিয়ে নাটোরের একডালায় অবস্থিত কারখানাটির আংশিক কার্যক্রম শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবি না মানায় কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা অবরুদ্ধ করে রাখেন জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) হযরত আলীকে। সেদিন রাতে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিয়ে আসে।
পরে সাময়িক ভাবে কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রাণ কতৃপক্ষ।
কারখানা সুত্র জানায়, আজ বুধবার থেকে নুডুলস সেকশন, সুপ এন্ড সিজনিং সেকশন, সস কেচাপ সেকশন, মসলা সেকশন মাষ্টার্ড অয়েল সেকশন, কনফেকশনারী সেকশন (শুধুমাত্র জেনারেল সিফট) এবং প্লাষ্টিক সেকশন (আংশিক) এ-১২ সিফটে এবং বি-১২ সিফটে পূর্বের ন্যায় যথারীতি উৎপাদন কার্যক্রম চালু রয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (পিআর) তৌহিদ জামান বলেন, নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড কোম্পানি স্বল্প পরিসরে খোলা হয়েছে। গতকাল শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মন্ত্রণালয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মিটিং হয়েছে। মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে তা শ্রম মন্ত্রণালয় থেকে লিখিত ভাবে দেওয়া হবে। এটা স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরবর্তীতে জানা যাবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments