আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৯ জুন সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল ইসলাম রোকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ।
অতিথিদের বক্তব্য শেষে কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায়
ক্ষুদ্র ও প্রান্তিক ১৪'শ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সবশেষে কৃষি মেলায় প্রদর্শিত ১৬ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments