স্টাফ রিপোটার: ঝিনাইদাহ-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপহরন মামলার গ্রেফতার তিন আসামীকে ফের পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার দুপুরে আট দিনের রিমান্ড শেষে তিন আসামীকে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে হাজির ফের আরও আট দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৪ মে ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডভূক্ত আসামীরা হলেন তানভীর ভূইয়া, শিমুল ভূইয়া ওরফে আমানুল্লাহ ও শিলিস্তি রহমান।
গত ১১ মে এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য চূয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। তিনি পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মন্ডলপাড়া বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন।পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম আনার।
১৮ মে তার বন্ধু গোপাল বিশ্বাস বরাহনগর থানায় একটি জিড করেন।২ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন নামে আবাসিক ভবনে খুন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কলকাতা পুলিশ ঐ ভবনের কক্ষে তল্লাশি চালিয়ে রক্তের দাগ দেখলেনও আনারকে পাওয়া যায়নি।
২২ মে ঢাকার শেরে বাংলা নগর থানায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করেন। অপহরন মামলায় আটককৃত এই তিনজনকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া কলকাতা পুলিশও কয়েকজনকে আটক করেন। এখন উভয় দেশের আইনশৃংখলা বাহিনী মামলার তদন্ত করছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments