মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উপস্থিত আনসার ও ভিডিপি সদস্য সদস্যদেরকে নিয়ে উপজেলা পর্যায়ে নির্বাচনী ব্রিফিং ও পোশাক, লাঠি, বাঁশি, পরিচয় পত্র গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অদ্য ৯-২-২০২৬ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক প্যারেডের মধ্য দিয়ে শুরু হয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগমের সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন উক্ত বাহিনীর ঠাকুরগাঁও জেলা অ্যাডজুডেন্ট।
রাণীশংকৈল উপজেলার ০৮(আট)টি ইউনিয়ন ও ০১(এক)টি পৌরসভা মিলে ৬৬ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৩ (তেরো) জন সদস্য-সদস্যা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
প্যারেড ব্রিফিংয়ে উপস্থিত আনসার ও ভিডিপি'র সদস্য- সদস্যাদের বাহিনীর মহাপরিচালকের রেকর্ডিয় বক্তব্য লাউড স্পিকারের মাধ্যমে রিলে করে শোনানো হয়। তিনি তাঁর বক্তব্যে আনসার ও ভিডিপি বাহিনীদের নির্বাচনের বিভিন্ন ঝুঁকি, ঝুঁকি মোকাবেলা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিশদ নির্দেশনা প্রদান করেন।
মহাপরিচালকের সেই নির্দেশনা মোতাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগম উপস্থিত বাহিনীদের সবার উদ্দেশ্যে বলেন-আমরা গত দেড় বছর ধরে এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করেছি। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সদস্য বাছাই ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা অতীতে নির্বাচন প্রক্রিয়ায় অনুসরণ করা হতো না। তিনি আরো বলেন-ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এই প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।
ব্রিফিং প্যারেড অনুষ্ঠান সু-সম্পন্ন করতে ইউনিয়ন ও পৌরসভার দলীয় লিডার ও কমান্ডারগণ সার্বিক সহযোগিতা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments