ডেস্ক রিপোর্ট: ফরচুন ম্যাগাজিনের ২০২৩ সালের বিশ্বের সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে মেটলাইফ। ফরচুন ম্যাগাজিনের সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে মেটলাইফসহ মোট আটটি জীবন বীমা সেবাদাতা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্বনামধন্য ম্যানেজমেন্ট কনসালটেন্ট প্রতিষ্ঠান কর্ন ফেরির সাথে যৌথভাবে প্রাতিষ্ঠানিক সুনামের ভিত্তিতে বিভিন্ন শিল্পখাতের পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে ফরচুন ম্যাগাজিন। শিল্পখাতে বিনিয়োগ মূল্য, ব্যবস্থাপনার মান, আর্থিক সক্ষমতা, সামাজিক দায়বদ্ধতা এবং গ্রাহক আকৃষ্ট করা সক্ষমতাসহ নয়টি বিভাগে প্রতিষ্ঠানকে রেটিং করেন ঐ শিল্পের পেশাজীবী, নির্বাহী, পরিচালক এবং বিশ্লেষকবৃন্দ তার ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়।
এ স্বীকৃতি নিয়ে মেটলাইফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল খালাফ বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক ও সমঅধিকার ভিত্তিক কাজের পরিবেশ ও সমাজ প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “মেটলাইফে যেভাবে আমরা কাজ করি, তানিয়ে আমরা গর্বিত। বর্তমান ও ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের কর্মীদের অবদান এবং প্রতিশ্রুতির স্বীকৃতি স্বরূপ সম্মানজনক এ তালিকায় আমরা স্থান করে নিয়েছি।”
এ তালিকা সম্পর্কে আরও তথ্য জানতে ভিজিট করুন: Fortune.com
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments