স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দীর্ঘদিন যাবৎ দখলদার ডামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থ ব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে। একটার পর একটি ঋণনির্ভর মেঘা বাজেট দেশের অর্থব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। ঋণ খেলাপিদের সংখ্যা ও টাকার অংক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেগা প্রকল্পের নামে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারকে উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতা নিঃশেষ করে দিচ্ছে। বেকারত্ব বৃদ্ধি, ব্যাংক থেকে বাছবিচারহীন ঋণ গ্রহণসহ আর্থিক কার্যক্রম দেশের মূল্যস্ফীতিকে আকাশচুম্বী করার পাশাপাশি মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে। এ অবস্থায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট মরার ওপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে।
শুক্রবার বিকালপ পুরানাপল্টন কালভার্ট রোডে ক্যান্সার সৃষ্টিকারী ৫২৭ টি ভারতীয় পণ্য নিষিদ্ধ করার দাবিতে গণঅধিকার পরিষদ (মশিউজ্জামান-ফারুক) এর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সালাম বলেন, সুশাসন, মানবিকতার অনুপস্থিতি, নৈতিক মূল্যবোধহীন দেশের তরুণ সমাজকে বিপদগামী করে তুলেছে। ভীনদেশী নির্ভর শিক্ষাব্যবস্থা এ দেশের মাটি ও মানুষের সাথে যায় না। শিক্ষাব্যবস্থাকে জনমানুষের চিন্তা-চেতনা ও বিশ্বাসের বিপরীতে দাঁড় করানো হয়েছে। বিজাতীয় সংস্কৃতির অবারিত অনুপ্রবেশ শিক্ষাকে আজ ভয়ংকর দিকে নিয়ে যাচ্ছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আমাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে। গণতন্ত্র আজ নির্বাসিত।
তিনি বলেন, সরকার ঘোষিত নির্বাচনে জনগণ ভোট দিতে যায় না। এটি লজ্জার। ভোটার বিহীন নির্বাচন পরিচালনা করা ইসির অভ্যাসে পরিণত হয়েছে। দেশের জনগণকে জাগতে হবে। এগিয়ে আসতে হবে। দেশে আইনের শাসন, মানবিকতা, মানবিক মূল্যবোধ, গণতন্ত্র ফেরত আনাসহ বিভিন্ন ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের আহবায়ক কর্নেল অবঃ মিয়া মশিউজ্জামান বলেন, যে সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে হটাৎ করেই কোটাপ্রথ চালু করেছে। এতেকরে ছাত্ররা বিক্ষুব্ধ হবে আর চাপা পরবে বেনজীর আজিজের পাহাড়সহ দুর্নীতির ইস্যু। একইসাথে সরকার তাঁদের দেওয়া অবৈধ বাজেট নিয়ে জনগণ যাতে সোচ্চার হতে না পারে।
তিনি বলেন বাংলাদেশে ভারতের এক নম্বর পণ্য আওয়ামীলীগ ও শেখ হাসিনা। ভারতীয় পণ্য আওয়ামীলীগকে সবার আগে বয়কট করতে হবে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আজ ভারতের যে আধিপত্য এবং আগ্রাসন, এখান থেকে দেশকে রক্ষা করতে না পারলে; আমাদের সামনে অন্ধকার। দেশকে রক্ষার জন্য সকল দলকে এক হয়ে মাঠে নমতে হবে। বিএনপির একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়েই দেশকে রক্ষা করতে হবে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও আন্দোলনে নেমেছে, এই আন্দোলন বাংলাদেশের প্রতিটি ঘরেঘরে পৌছে দিবো ইনশাআল্লাহ। অনেক চাপ আসতেছে, কিন্তু কোন চাপের কাছে নতি স্বীকার করা হবেনা ইনশাআল্লাহ।
গণঅধিকার পরিষদের যিগ্ম সদস্য সচিব মোহাম্ম আতাউল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য দেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, কল্যান পার্টির চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, মোহাম্মদ তারেক রহমান, জিয়াউর রহমান, শেখ খায়রুল কবূর, শাহাবুদ্দিন শুভ, আব্দুল্লাহ, ফায়সাল: যুবনেতা সাকিব হোসাইন, ছাত্রনেতা মোল্যা রহমতইল্লাহ প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments