স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে এবারের নির্বাচন ঘিরে উত্তেজনা ও বিতর্ক যেন ছাপিয়ে গেছে নির্বাচনী উৎসবের রূপ। আজ (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
২১ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মোট ৫১ জন মনোনয়নপত্র জমা দিলেও বৈধ বিবেচিত হয়েছে ৪৮টি। এর মধ্যে ১৬ জন প্রার্থী আগেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। আরও দুúন লুৎফর রহমান বাদল ও হাসিবুল আলম নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান ।
সাবেক অধিনায়ক তামিম ইকবালও নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বিবৃতিতে বলেন, এ নির্বাচন স্বচ্ছ নয়, এটি ক্রিকেট ও প্রশাসনের জন্য ক্ষতিকর হতে পারে।
একাধিক প্রার্থী অভিযোগ করেছেন, ভোটার তালিকা গোপন রাখা হয়েছে এবং নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি।
চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে আসিফ আকবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments