বিশেষ প্রতিনিধি: রাজধানীর পঙ্গু হাসপাতালে মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শাকিলকে দেখতে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আহত শাকিল ঢাকা টাইমস-এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাহিদ বিপ্লবের ভাই। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে মটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত হোন শাকিল। এসময় মঈন খান আহত শাকিলের চিকিৎসার খোঁজখবর নেন।
রবিবার বিকালে ড. মঈন খান হাসপাতালে আসলে পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল কেনান তাকে অভ্যর্থনা জানান। এ সময় ডা. কেএম শরফুদ্দিন আশিক এবং হাসপাতালে কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি একই হাসপাতালে চিকিৎসাধীন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের মাকে দেখতে যান ড. আব্দুল মঈন খান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments