শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি থেকে: এডিসি হারুনের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল সহ এলাকাবাসী। তিনি বলেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জামাল উদ্দিন মাষ্টার ও শেফালী খাতুনের বড়ছেলে হারুন অর রশিদ। রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সাবেক)। যার বেড়ে উঠা গ্রামেই। তিনি ছোট বেলা থেকে আওয়ামীলীগ তথা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো এবং সাতক্ষীরা ডে-নাইট কলেজে পড়াশোনা কালিন ছাত্রলীগ করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। ২০০৮ সালের নির্বাচনের পরে জিয়া হলের তৎকালীন সাধারণ সম্পাদক ও পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এর ঘনিষ্ঠতায় তিনি সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। হারুন আর রশিদের ছোট ভাই শরিফুল ইসলাম শরিফ বাংলাদেশে ছাত্রলীগের (সাবেক) কেন্দ্রীয় কমিটির দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনিও ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এবং তার পরিবারের সকলেই আওয়ামীলীগ এর রাজনীতির সাথে জড়িত। কিন্তু বতর্মানে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা নির্যাতনের ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকায় পরিবারিক জমিজমা সক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা স্বার্থ হাচিল করার জন্য বতর্মানে হারুন অর রশিদ সহ তার পরিবারকে জামায়াত- শিবির বানানোর চেষ্টা করা হচ্ছে। এবং এলাকায় তার কোনো ক্যাডার বাহিনী নেই। এলাকায় সবাই এ এস পি হারুন নামে চেনে কিন্তু বাস্তবে আসলে তাকে অনেকেই চেনে না। এলাকার সবাই তাকে নম্ম- ভদ্র বলে চেনে ও জানে। আমি এই মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া এলাকাবাসীদের সাথে কথা হলে তারা বলেন আমরা এ এস পি হারুন কে চিনি এবং জানি তার এলাকায় কোনো ক্যাডার বাহিনী নেই এবং জামায়াত এর রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, সে আওয়ামীলীগ তথা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু পারিবারিক ও ওয়াবদা ভেড়ি বাধের একটা পানি সরানো গেট নিয়ে বিরোধের জেরে এলাকার কিছু অসাধু মানুষের তথ্যের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। এলাকাবাসির দাবি হারুন আর রশিদ কে অতিদ্রুত স্ব- পদে বহাল করা হোক।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments